প্রিন্ট এর তারিখঃ Sep 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2026 ইং
ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার (রতন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এমএ কাইয়ুম চুন্নু মুন্সী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান ভুট্টু মজুমদার, সদস্য আসলাম হোসেন মাঝি, সদস্য বিএম মোস্তফা সদস্য আক্তার হোসেন রাড়ী ও সদস্য আনিসুর রহমান স্বপন সরদার।
এ ছাড়া পৌর বিএনপির আহ্বায়ক সায়েদ হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, পৌর যুবদলের সভাপতি এসকান্দার ছৈয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন রাড়ী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দলের বিভিন্ন পর্যায়ের সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন।
এসময় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আসাদ তালুকদার।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।